কোনও দল না আসলেও নির্বাচন হবে: ইসি আনিছুর

সিলেট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১৬:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৩৮

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনও দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছে কমিশন। তবে বিশেষ কোনও দল নির্বাচনে আসলে নির্বাচন কমিশন তফসিল পেছানো যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট ও সুনামগঞ্জের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে না আসলে প্রভাব পড়ার কোনও আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে ইসি আনিছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ৭০ ভাগ দল নির্বাচনে অংশগ্রহণের কথা উঠছে। ৭০ ভাগ যদি হয়ে থাকে, যদিও কত ভাগ সেটি নির্বাচন কমিশন বিশ্লেষণ করেনি। যদি ৭০ ভাগই অংশ নিয়ে থাকে তবে নির্বাচনে প্রভাব পড়ার কোনও কারণ নেই।’

জাতীয় পার্টি নির্বাচন পেছানোর আহ্বান করছে এমনটি শোনা যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। যদি সেভাবে আসে এবং যৌক্তিক কোনও কারণ থাকে তবে আমরা আলোচনা করে দেখবো।’

তাদের তালিকায় ৪৪টি রাজনৈতিক সংগঠন রয়েছে জানিয়ে ইসি বলেন, ‘শতভাগ দল কখনোই নির্বাচনে আসেনি এবং অংশ নেয়নি, এমনটি ইতিহাস বলে। যখন অধিকাংশ দল নির্বাচন করে তখন নির্বাচনের একটা আমেজ চলে আসে। আমাদের সঙ্গে রেজিস্টার্ড আছে ৪৪টি দল, তারা সবাই অংশগ্রহণ করুক, এটিই আমরা চাই। ৩০ নভেম্বর পর্যন্ত নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আছে। কাজেই আমরা আহ্বান করবো, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।’

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের