রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

পটুয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:২৭

পটুয়াখালী-১ আসন (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা ৮ সার্কেল ১৬০-এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে, এমন অভিযোগ উত্থাপন করলে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র স্থগিত করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, সোমবার বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীদের বিষয়ে চূড়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে রুহুল আমিন হাওলাদারকে ফোন করে পাওয়া যায়নি। তবে জেলা জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি জাকির মাহমুদ সেলিম বলেন, ‘বকেয়া কর পরিশোধ করা হয়েছে। আজ বিকালে আমরা কাগজপত্র জমা দেবো।’

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপের দায়ে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে, কাগজপত্র সঠিক না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। আর পটুয়াখালী-২ আসনে দালিলিক তথ্য ভুল থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মহাসিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পটুয়াখালী-২ আসনের বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের