পাঁচ বছরে জিএম কাদেরের সম্পদ বেড়েছে তিন গুণ, স্ত্রীর দ্বিগুণ

রংপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং রংপুর-৩ (সদর) ও ঢাকা-১৭ আসনের প্রার্থী জি এম কাদেরের গত পাঁচ বছরে সম্পদ বেড়েছে তিন গুণ। তার স্ত্রীর বেড়েছে দ্বিগুণ। পাঁচ বছর আগে ৪০ লাখ টাকা মূল্যের প্রাডো গাড়ি ব্যবহার করলেও এখন তিনি ৮৪ লাখ টাকারও বেশি দামের বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। এছাড়া জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ বেড়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা সম্পদবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর আসনের প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় জি এম কাদের উল্লেখ করেছিলেন তার নগদ অর্থ রয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। গত পাঁচ বছরে নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকায়। যা তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে ২০১৮ সালের নির্বাচনের সময় জি এম কাদের তার স্ত্রীর নগদ অর্থের পরিমাণ দেখিয়েছিলেন ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা। পাঁচ বছরে সেই অর্থের পরিমাণ বেড়েছে দ্বিগুণের বেশি, ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।

এ ছাড়াও  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকায়। তার স্ত্রীর  ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা। তা ৭ গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।

জি এম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর আসনের প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছিলেন, কৃষি, বাড়ি ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র এবং চাকরিতে তার কোনও বার্ষিক আয় নেই। এবার তিনি তার নির্ভরশীলদের বাড়ি ভাড়াসহ বিভিন্ন খাতে আয় দেখিয়েছেন ১১ লাখ ৫৮ হাজার টাকা, আর ব্যবসা থেকে পান ৪ লাখ ৪০ হাজার টাকা।

এবার দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন বাড়ি ভাড়া থেকে আয় ৩ লাখ টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র আছে ৩০ লাখ টাকা আর তার ওপর নির্ভরশীলদের আয় ১০ লাখ টাকা। পাঁচ বছর আগে ৪০ লাখ টাকা দামের প্রাডো গাড়ি ব্যবহার করতেন বলে উল্লেখ করেন। এবার তিনি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকার গাড়ি ব্যবহার করার কথা উল্লেখ করেছেন। অপরদিকে তার স্ত্রী শেরীফা কাদের পাঁচ বছর আগে ১৫ লাখ টাকা মূল্যের গাড়ি ব্যবহার করলেও এখন পাঁচ গুণ বেশি মূল্যের ৮০ লাখ টাকার বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। তবে পাঁচ বছরে নিজের ও স্ত্রীর নামে জমি, বাড়ি ও স্বর্ণালংকার  বাড়েনি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তার কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিগত সংসদ নির্বাচনের সময় তার নামে কোনও মামলা না থাকলে এবার তার নামে একটি ফৌজদারি মামলা রয়েছে, যা গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনের দুটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। তবে শেষ পর্যন্ত রংপুর-৩ আসনেই তিনি নির্বাচন করবেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী