ফেনীতে আ.লীগ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ

ফেনী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৩

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম, ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে ফেনী জেলা সিনিয়র সহকারী জজ এবং ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন এ আদেশ দেন।

আদেশে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার মধ্যে সশরীরে হাজির হয়ে প্রার্থীকে কমিটির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নির্বাচনে প্রার্থী হয়ে তার এলাকার ছাগলনাইয়া উপজেলার শুভপুরে শোভাযাত্রা এবং আলোচনায় অংশ নিয়ে বিধি ভঙ্গ করেন।

অনুসন্ধান কমিটির ব্যাখ্যা তলবের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলেও প্রার্থী নাসিমকে পাওয়া যায়নি।

অনুসন্ধান কমিটির কার্যালয়ের একটি সূত্র ব্যাখ্যা তলবের বিষয়টি নিশ্চিত করে জানায়, কমিটির চেয়ারম্যান কর্তৃক ব্যাখ্যা তলবের চিঠি স্বাক্ষর হওয়ার পর অফিসিয়াল প্রসেসে রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচন পূর্ব অনিয়ম নিষ্পত্তি করতে প্রতিটি আসনে একজন বিচারককে প্রধান করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তারা আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখভাল করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের