বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

ঝালকাঠি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬

ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে পটুয়াখালীগামী ব্যাপারী পরিবহনের সঙ্গে বরিশালগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রের ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নেওয়ার পথে গুরুতর আহত আরও এক নারী যাত্রী মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, ‘নিহতদের মধ্যে শুধু বেলাল নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আমরা দুই জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। শুনেছি পথিমধ্যে আরও একজন মারা গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম