প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৯

রংপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, সরবরাহ ও জালিয়াতির অভিযোগে এই চক্রের পাঁচ হোতাসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রংপুর মহানগর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

পুলিশ কমিশনার জানান, আজ শুক্রবার রংপুরসহ সারা দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই একটি চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে বিশেষ ডিভাইসের মাধ্যমে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে সরবরাহ করার পরিকল্পনা করে। রংপুর মেট্রোপলিটান পুলিশ গোপন সংবাদে বৃহস্পতিবার সারারাত এবং শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে রংপুর জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একজন করে দুজন শিক্ষক, একটি মাদ্রাসার শিক্ষক, ১১ জন পরীক্ষার্থী, প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের পাঁচ হোতাসহ ১৯ জনকে আটক করে। তাদের মধ্যে তিন শিক্ষক হচ্ছেন হলেন– কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহমুদুল হোসেন, লায়ন্স কলেজের পরিদর্শক নুরুন্নবী, কাউনিয়া টেপামধুপুর মাদ্রাসার শিক্ষক রেজওয়ান, ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী আল মাহদী হৃদয়, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী শুভ সাহা, নীলফামারীর মোনাববেরুল। এ ছাড়া আটক আট নারী পরীক্ষার্থীসহ অন্যদের নাম পুলিশ জানায়নি।

পুলিশ কমিশনার জানান, এ সময় বিশেষ ডিভাইস, মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। চক্রটি পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিশেষ ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সরবরাহ করার পরিকল্পনা করেছিল।

পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি