মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের দগ্ধ ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩০

মুন্সীগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চমতলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিদগ্ধরা হলেন- রিজভি আহমেদ রাসেল (৪২), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদ (৩) এবং রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। তাদের সিরাজগঞ্জ জেলায়। তারা ওই ভবনের ভাড়াটিয়া।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো মোস্তফা মোহিসন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হতে পারেননি তারা। 

ওই এলাকার বাসিন্দা মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজভি, রোজিনা ও সাহিদাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে প্রেরণ করে মুন্সীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী