সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৫ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট

রাঙামাটি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:৩৮

‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙামাটির সাজেকে অবকাশযাপনে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ জন্য নিরাপত্তার স্বার্থে সাজেকের সব রিসোর্ট-কটেজ আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। রাষ্ট্রপতির ভ্রমণ সামনে রেখে ইতোমধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং সাজেক কটেজ মালিক সমিতির নেতারা। ওই সময় সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশযাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ জানান, সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। অনিবার্য কারণবশত আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতোমধ্যে যারা এই সময়ের জন্য কটেজ-রিসোর্টের জন্য বুকিং সম্পন্ন করেছেন তাদের যথানিয়মে বুকিং বাতিল অথবা তারিখ পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সাজেক ভ্রমণে আসবেন ২০ থেকে ২২ ডিসেম্বর। তাই ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে এই সময়ে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।’

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি