মহাসড়কে বাস-প্রাইভেটকার-অটোভ্যানের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩১

মাদারীপুরে বাস, প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের বেশি আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি মহাসড়কে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার কালকিনি উপজেলার ভুরঘাটা জিরো পয়েন্ট এলাকার পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি পরিবহনের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে ভ্যানচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি থাকায় তাদের পরিচয় এখনও জানা যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বলেন, ‘বাস, প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ভ্যানচালককে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের