নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, আওয়ামী লীগ নেতাকে জরিমানা

বরগুনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:১০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি বক্তব্য দেওয়ায় বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আমতলী পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে মেয়র নাইট কনসার্টে তিনি এ বক্তব্য দেন।

আমতলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ জরিমানার আদেশ দেন। সে সময় প্রশাসনের নির্দেশে কনসার্ট  বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে জিএম ওসমানি হাসান বলেন, ‘অনুষ্ঠানের শুরুতে আমি সেখানে বক্তব্য রাখি। বক্তব্যে ঠিক কী বলেছি তা তো এখন মনে নেই। ম্যাজিস্ট্রেট এসে আমাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করেছেন। আমি জরিমানার টাকা দিয়েছি।’

আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘আমতলী পৌরসভার আয়োজনে মেয়র নাইট কনসার্টের অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসে। ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানি হাসানকে পাই এবং ঘটনার সত্যতা পাই। তাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১৮-এর ১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক তিনি জরিমানা প্রদান করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
চাষকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে দখলের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের