বামজোটের মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫২

সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর শহরে কালো পতাকা প্রদর্শন এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কে (প্রেসক্লাব যশোরের সামনে) বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা।

বিক্ষোভ চলাকালে নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দেশে একটি তামাশার নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে লড়ছে তাদেরই হেভিওয়েট নেতারা স্বতন্ত্রের মোড়কে। আর তাদের সঙ্গে সঙ্গত দিচ্ছে বিশ্ববেহায়াখ্যাত এরশাদের দল জাতীয় পার্টি।’

নেতৃবৃন্দ বলেন, ’৯০-এর স্বৈরাচার এরশাদের দল জাতীয় পার্টি আর নব্য স্বৈরাচার একসঙ্গে নির্বাচন করে গত ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে আছে জাতির ঘাড়ে। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অপরদিকে দেশের খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমছে। এইরকম একটা অসহনীয় পরিবেশে আমরা বসবাস করছি।’

নির্বাচন কমিশনের সংবিধানবিরোধী আচরণের কারণে আজ দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট কালোপতাকা আর মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘তারা ভাত দেওয়ার কেউ না হলেও কিল মারার গোঁসাই হয়েছে। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।’

৭ জানুয়ারির নির্বাচনে দেশের অধিকাংশ দলই অংশগ্রহণ করছে না দাবি করে নেতৃবৃন্দ বলেন, ‘ওইদিন দেশের সাধারণ মানুষ কেউই ভোট কেন্দ্রে যাবেন না,  ভোটদান থেকে বিরত থাকুন।’

নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, সভা-সমাবেশের অধিকার ফিরিয়ে দেওয়া এবং জনঅংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি