নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুয়াডাঙ্গার ২ জাপা প্রার্থী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৫

চুয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই প্রার্থী। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

সরে দাঁড়ানো দুই প্রার্থী হলেন– চুয়াডাঙ্গা-১ আসনের অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং চুয়াডাঙ্গা-২ আসনের অ্যাডভোকেট রবিউল ইসলাম।

নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, দলের চেয়ারমান ও মহাসচিবের নির্বাচন সংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রার্থীদের সঙ্গে বৈরিতা, অসহযোগিতা, যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তারা বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে তারা (চেয়ারমান ও মহাসচিব) ইচ্ছামতো সুবিধা নেওয়ায় জাতীয় পার্টির প্রার্থীরা ভোটারদের কাছে হেয় প্রতিপন্ন ও নিন্দিত হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক দুরবস্থা এবং কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাপা প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বলেন, ‘জাতীয় পার্টির ভোটারদের কোনও বিধিনিষেধ নেই। তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জাপার প্রার্থীদের ভোট বর্জনের ঘটনায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম