অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ২১:০৭আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২১:০৭

কুমিল্লার দেবিদ্বারে অনুমতি ছাড়াই শীতবস্ত্র ও শিল্পপণ্য মেলা আয়োজনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কয়েকশ’ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বলে জানা গেছে। এক মেলার কারণে শীতের মৌসুমে তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।

সূত্র জানায়, উপজেলার প্রাণকেন্দ্রে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে ‘দুই মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্পপণ্য বাজার’ নামে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কাপড় ও ইলেক্ট্রনিক্স পণ্যসহ বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। সরকারি মালিকানাধীন একটি মার্কেটে অনুমতি ছাড়া এ মেলা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে কয়েকশ স্থায়ী ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মেলার আয়োজকরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলছেন না। তবে মেলাটি বন্ধ করতে রবিবার আল আমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছেন।

কয়েকজন ব্যবসায়ী জানান, কয়েক মাস আগে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে এই মেলাটি চালুর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজকরা। কিন্তু অনুমতি না থাকায় স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়। এরপর সংসদ নির্বাচনের ফাঁকে নাম পরিবর্তন করে জেলা পরিষদ সুপার মার্কেটে মেলাটি চালু করেন তারা। মেলাটি বন্ধ না হলে স্থানীয় কয়েকশ ব্যবসায়ী ক্ষতির সন্মুখীন হবেন।

মেলার আয়োজক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদ সরকার বলেন, ‘জেলা পরিষদ মার্কেটে আমাদের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। মার্কেটটি উদ্বোধন হলেও দীর্ঘদিন ধরে চালু করা সম্ভব হচ্ছিল না। তাই মার্কেটের কিছু দোকান চালু করলেও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে নাম দেওয়া হয়েছে  “দুই মাসব্যাপী শীতবস্ত্র ও শিল্পপণ্য বাজার”।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, ‘মার্কেটটি জেলা পরিষদের। এ মেলার অনুমতি আছে কিনা আমি বলতে পারবো না। উপজেলা প্রশাসন বলতে পারবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, ‘মেলার অনুমোদন আছে কিনা আমি জানি না। মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক। আমি বিষয়টি জেনে জানাবো। এ ছাড়া লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম