হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:২২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রুবেল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। আটক রুবেল মিয়া একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত হারুনুর রশিদ একজন হোমিও চিকিৎসক। তিনি দুপুরে তার নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এ সময় হঠাৎ রুবেল মিয়া এসে তাকে দোকান থেকে বের করে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর উত্তেজিত জনতা রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলা থানা পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম বলেন, ‘এই ঘটনায় রুবেল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এখনও জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী