নওগাঁয় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৭:০০ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৯

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁয়। কনকনে ঠান্ডার কারণে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। প্রচণ্ড ঠান্ডায় স্কুলগামী শিশুশিক্ষার্থীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রবিবার (২১ জানুয়ারি) সকালে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি আবহাওয়া অফিসের কর্মচারী আরমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার বদলগাছী সরকারি প্রাথমিক ও সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত।

অবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী, পাবনার ঈশ্বরদী এবং নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১১ ডিগ্রির নিচে আছে ১৮টি অঞ্চল।

আজ তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ অবস্থায় বিদ্যালয় বন্ধ দেওয়া হবে কিনা জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান বলেন, ‘এটি সকাল ৬টা থেকে ৯টায় রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার পর আমি আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছি ১১ ডিগ্রি সেলসিয়াস। আমার প্রতিষ্ঠান শুরু হয় ১০টায়, তাহলে কীভাবে বন্ধ দিতে পারি।’

/এমএএ/
সম্পর্কিত
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
সর্বশেষ খবর
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা