দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের ঐক্যের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৫, ২০:৪০আপডেট : ২০ জুন ২০২৫, ২০:৪০

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) প্রাথমিক শিক্ষকদের এক প্লাটফরমে আনার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির নির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।  

নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন শাহীন। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় খায়রুন নাহার লিপি বলেন, প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের বিভাজিত সংগঠনগুলোকে একটি সংগঠনে রূপান্তর করা জরুরি। লিপি প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং নিজেদের ন্যয্যতা প্রতিষ্ঠার জন্য সারা দেশের শিক্ষকদের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বিভিন্ন জেলা থেকে আগত ১২০ জন নেতা অংশ নেন। শিক্ষকদের দাবি আদায় ও ভবিষ্যত করণীয় সম্পর্কে সভায় শিক্ষকরা আলোচনা করেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি