ভোলায় অস্ত্র ও গুলিসহ তিন জলদস্যু গ্রেফতার

ভোলা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪

ভোলায় দুটি শার্টারগান ও ১৫টি কার্তুজসহ মিরাজ বাহিনীর প্রধান মিরাজসহ তিন জলদস্যুকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জানুয়ারি) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়৷ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো– ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের মোজাম্মেল খালাসির ছেলে মিরাজ হোসেন (৪০), পার্শ্ববর্তী গ্রাম চরমনসার শফিক ব্যাপারীর ছেলে রুবেল বেপারী  (২৮) এবং ধনিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে আব্বাসউদ্দিন (২৮)। 

ডিবির ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা শাখার এসআই  আসাদুজ্জামান খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করেন। সে সময়  কন্দ্রকপুর গ্রামের  কোরালিয়া মসজিদের পাশে মেঘনা নদীর পাড় থেকে তাদের দুটি দেশি পাইপগান এবং ১৫টি কার্তুজ গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মেঘনা নদী ও বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি ও জলদস্যুতা করে আসছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম