ট্রাকচাপায় প্রাণ গেলো অটোভ্যানযাত্রী স্বামী-স্ত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ২৩:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:১১

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অটোভ্যানটি ভেঙেচুরে গেছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এসএম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার।

নিহতরা হলেন– সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের আনসার আলী তালুকদার এবং ফরিদা খাতুন।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, সন্ধ্যায় স্বামী আনসার তার স্ত্রী ফরিদাকে সঙ্গে নিয়ে শাহজাদপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। ঢাকা-পাবনা মহাসড়কের বাঘাবাড়ি এসএম তেল পাম্পের সামনে পৌঁছালে পাবনার বেড়া থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। এ ঘটনায় অটোভ্যানের চালকসহ দুই জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় চাপা দেওয়া ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’