জামালপুরে বিএনপির কালো পতাকা মিছিল

জামালপুর প্রতিনিধি  
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দি নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে জামালপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে এই কর্মসূচির আয়োজন করে জামালপুর জেলা বিএনপি। 

শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে বিসিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ মেনে নেয়নি। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিল করতে হবে।’

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
৭ নভেম্বর ঢাকায় বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই শেষ বিদায় নেন বাবা: ইশরাক
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান
সর্বশেষ খবর
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি,  শ্রমিকদের কাল থেকে কাজে ফেরার আহ্বান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, শ্রমিকদের কাল থেকে কাজে ফেরার আহ্বান
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প