সাতক্ষীরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৪ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৪

কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো– চট্টগ্রামের হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) এবং কক্সবাজারের টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।

র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক জানান, বিক্রির জন্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় আনা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নম্বরের একটি ট্রাককে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা।

অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার ৯১২ টাকা।

এ বিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে মামলা দিয়ে আসামিদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল হাসান।

/এমএএ/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক