ইজতেমা শেষে ফিরছেন মুসল্লিরা, বেনাপোলে ভিড়

বেনাপোল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ শেষে ভারতীয় মুসল্লিরা ফিরে যেতে শুরু করেছেন। এজন্য সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সকাল থেকে ইমিগ্রেশন কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা নিজ দেশে ফিরছেন।

স্থলবন্দর সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর আগে থেকে বিপুলসংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসেন। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রার্থনার মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে মাওলানা সাদ গ্রুপের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে লাইনে দাঁড়াচ্ছেন। সেখানে সকাল থেকে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন। তাদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য ইমিগ্রেশনে অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন। সব ভারতীয় মুসল্লিদের ফিরতে আরও দুই দিন লাগতে পারে।

/এমএএ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি