সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা: কাউন্সিলর নিপু কারাগারে

সিলেট প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪১

সিলেট নগরে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম।

জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরন মাহমুদ নিপুকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

আরিফ হত্যার ঘটনায় গত বছরের ২২ নভেম্বর নিহতের মা আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হিরন মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচ জনকে।

প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে নগরের বালুচরস্থ টিবি গেইট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রলীগ কর্মী আরিফ নিহত হন। তিনি নগরের ওই এলাকার ফটিক মিয়ার ছেলে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন আরিফ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী