দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮

এক মাস ১৭ দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে দেশের বৃহৎ এই খনি থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

খনি সূত্রে জানা গেছে, ১৪১২ ফেসের কয়লা মজুত শেষ হওয়ায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর কয়লা উত্তোলন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ১৪১২ ফেস থেকে ২ লাখ ২০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২ লাখ ৭২ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা প্রায় ২৪ ভাগ বেশি। পরে ১৪১২ ফেস থেকে ১২০৯ ফেসে যন্ত্রপাতি সরানো হয়। নতুন ফেস থেকে কয়লা উত্তোলনের জন্য চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় প্রয়োজন বলে সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে নতুন ফেসে থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।

কয়লাখনির এমডি জানান, নতুন ফেস থেকে ৩ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত এই কূপ থেকে কয়লা উত্তোলন করা হবে। প্রথমদিকে পরীক্ষামূলকভাবে দৈনিক এক হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তী সময়ে দৈনিক ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?