আফগানিস্তানে কয়লাখনিতে ধসে আটকা পড়লো ৩২ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:০০

আফগানিস্তানে একটি কয়লাখনিধসে ৩২ শ্রমিক আটকা পড়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশের দারা-ই সোফ পাইন জেলায় এ ঘটনা ঘটেছে। প্রাদেশিক এক কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটকা পড়াদের মধ্যে কতজন জীবিত বা মৃত, তা এখনও পরিষ্কার নয়।

সামাঙ্গানের গভর্নরের মুখপাত্র এসমাত মুরাদি বলেন, ‘সকাল থেকে উদ্ধারকাজ চলছে। তবে এখনও খনির প্রবেশপথ পরিষ্কার করা সম্ভব হয়নি।

এএফপি জানায়, খনিশিল্পে পর্যাপ্ত তদারকি ও সুরক্ষার অভাবে আফগানিস্তানের প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। কয়লার পাশাপাশি দেশটিতে মার্বেল, খনিজ, সোনা ও রত্ন পাথরের খনিও রয়েছে। তবে অধিকাংশক্ষেত্রে সুরক্ষা সরঞ্জাম বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শ্রমিকরা অনুন্নত বা পুরনো পদ্ধতিতে কাজ করেন।

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাগলান প্রদেশে একটি কয়লাখনি ধসে অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়।

একই বছরের জুনে সামাঙ্গানে গ্যাস বিস্ফোরণের কারণে একটি খনিদে ধস নেমে সাত শ্রমিক মারা যান।

২০২১ সালে বাদাখশান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। একই প্রদেশে ২০২৩ সালের জানুয়ারিতে আরও একটি সোনার খনিতে ধস নামে। তবে ওই ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

/এএকে/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?