ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩১

পূর্ব ইরানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খনিতে অনেক শ্রমিক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা’র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেহরানের প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটে।

প্রতিবেদনে আরও  বলা হয়েছে, শনিবার রাতে হঠাৎ গ্যাস লিক হওয়ার সময় কমপক্ষে ৬৯ জন খনির একটি টানেলে কাজ করছিলেন।

অন্তত ২৪ শ্রমিক ভিতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আটকে পড়াদের উদ্ধার এবং হতাহতদের পরিবারকে সহায়তার জন্য সমস্ত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইরানে কয়লাসহ অন্যান্য খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালে এক কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

/এস/
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?