খতনার সময় অতিরিক্ত রক্তপাত: চিকিৎসককে বদলি

নোয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিশুর খতনার সময় অতিরিক্ত রক্তপাতের ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে শাস্তিমূলক বদলি এবং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টকে (শিক্ষানবিশ) স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. যোবায়েরকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এ বিষয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ঘটনাটি জানার পর স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন ও আমি আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যাই। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাই। দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিজয় কুমার দে’কে সেন্টমার্টিন দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে শাস্তিমূলক বদলি করা হয়েছে। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (শিক্ষানবিশ) সৌরভ ভৌমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।’

প্রসঙ্গত, বুধবার দুপুরে সুন্নতে খতনা করাতে ছেলে তানভিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন আলমগীর হোসেন বাদল নামে এক ব্যক্তি। খতনার সময় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সৌরভ ভৌমিক চামড়া বেশি কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তপাত হয়। পরে শিশুটির চিৎকার শুনে বাবা আলমগীর গিয়ে দেখেন রক্তে কেবিনের বিছানা ভিজে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান