‘সিটি নির্বাচনে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ করা হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন যদি সুষ্ঠু না হয় বা কোনও কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনে কোনও ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাকে বেছে নেবেন, ওই প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।’

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে এ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ইসি আলমগীর। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরে নির্বাচন কমিশনার নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর জন্যে ধন্যবাদ জানান। তিনি ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি হওয়ার কোনও সুযোগ নেই বলে সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, সিটি করপোরেশেনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান