দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৫:৫১ আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫:৫১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নুরুনবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুনবী মিয়া ওই গ্রামের বেলাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নুরুনবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ধরে সোমবার দুপুরে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরুনবী। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, নুরুনবী মিয়ার মরদেহ নিয়ে স্বজন ও এলাকাবাসী ফুলছড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ করার প্রস্তুতি নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের আটক করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুজ্জামান বসুনিয়া বলেন, ‘এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম