ব্রহ্মপুত্রের বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ১৯:৩৩আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৯:৩৩

ময়মনসিংহ সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে জয়নব বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার বোরর চর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জয়নব বেগম ওই এলাকার আবু বক্করের স্ত্রী।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ওই গ্রামে জালাল উদ্দিন গ্রুপ এবং রব্বানি গ্রুপের লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সরকারিভাবে খনন করা ব্রহ্মপুত্র নদের ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে বল্লমের আঘাতে জয়নব বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে নিহতের ছেলে মিলন (৩৫) এবং স্থানীয় হাসান আলীর ছেলে ইসমাইল (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী