পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ২১:৫২ আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২১:৫২

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ও বিকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। 

জানা গেছে, বিকালে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়। তারা হলো- ফরিদকান্দি গ্রামের পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)। 

স্বজনরা জানান, প্রতিদিনের মতো বিকালে বাড়িতে খেলা করছিল সামিউল ও সামিয়া। সে সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে দুজনের মৃত্যু হয়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।’

অপরদিকে, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামার বাড়ির পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামে এক  শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুর মা কুলসুমা বেগম জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় বায়েজিদ। পরে দুপুরে তার মৃতদেহ ভেসে ওঠে।

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক