সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ২৩:৪২আপডেট : ১৭ জুন ২০২৫, ২৩:৪৪

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। এর মধ্যে বুশরা ধারারগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। ফাতেহা রফিকুলের বোন রেহেনা বেগমের মেয়ে। বুশরাদের বাড়ি সদর উপজেলার ধারারগাঁও গ্রামে। সে হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন জানান, হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের বাড়ির পুকুরে বুশরা ও ফাতেহা গোসল করতে যায়। পরে পরিবারের লোকজন তাদের পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় ইউপি চেয়রাম্যানকে জানিয়ে পরিবারের লোকজন দুই শিশুর লাশ দাফন করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‌‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি