শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক

যশোর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ১৭:১৫আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭:১৫

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া হাফিজিয়া মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট করেছেন শিক্ষক হাফেজ আকতার হোসেন। শিশুটির বাবা বৃহস্পতিবার থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।

মারপিটের শিকার শিশুটির নাম সোহানুর রহমান সাজিদ (১৩)। তার বাড়ি উপজেলার লস্করপুর গ্রামে। সে ওই গ্রামের আকবর আলীর ছেলে।

আহত শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন জানান, বুধবার তারাবিহ নামাজের আগে মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম এহসান হোসেনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নাড়াচাড়া করে সাজিদ। এই ঘটনায় ইমাম মাদ্রাসার হাফেজ আকতার হোসেনের কাছে অভিযোগ দেন। এরপর আকতার ওই ছাত্রকে ডেকে নিয়ে মারপিট করেন। পরদিন সকালে শিশুটি বাড়ি গিয়ে তার বাবার কাছে ঘটনাটি খুলে বলে। তখন বিষয়টি জানাজানি হয়। এরপর শিশুটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগ পেয়ে রাতে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী‌ জানান, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আরও ছাত্র পেটানোর অভিযোগ রয়েছে। তবে তা কখনও সামনে আসেনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি