দিনাজপুরে সেমাই তৈরির কারখানায় জরিমানা

হিলি প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৮:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৮:২৮

দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পচা-বাসি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। তিনি বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি কারখানায় তদারকি কার্যক্রম চালানো হয়। একটি কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। ওই কারখানাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত হোটেল কনফেকশনারি ও কসমেটিক্স দোকানে তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি হোটেলে মেয়াদোত্তীর্ণ মিষ্টিসহ অন্যান্য পচা-বাসি খাবার পাওয়া যায়। ওই হোটেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওইসব খাবার ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম