পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

যশোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১৮:১৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৮:১৪

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের সই করা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ব্ল্যাংক চেক এবং প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের সন্তোষ কুশারীর ছেলে পলাশ কুশারী (৪৩) এবং দুর্গাপুর গ্রামের শামসুল মোড়লের ছেলে বুলবুল আহমেদ (৪৬)।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সম্প্রতি শ্যামল দাস নামে এক ব্যক্তি মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে সৌরভ দাস গত ৮ ফেব্রুয়ারি পুলিশ কনস্টেবল পদে যশোর জেলায় প্রার্থী ছিল। তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা চুক্তি করে ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প গ্রহণ করে পলাশ কুশারী ও বুলবুল আহমেদ। কিন্তু তারা চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে পলাশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের স্বাক্ষরিত ৩১০টি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ১০০টি ব্যাংক চেক ও ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে যশোর জেলায় পুলিশের কনস্টেবল নিয়োগের ১৭টি প্রবেশপত্রও রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ‌ চক্র রয়েছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে চেক ও স্ট্যাম্পে সই নিয়ে নিতো। গ্রেফতারকৃতদের মণিরামপুর থানায় দায়ের করা প্রতারণার মামলায় আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের