রূপসা রেলসেতুতে ধাক্কা, সার নিয়ে ডুবলো কার্গো

খুলনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৫:১৫ আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা দিয়ে সারবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় কার্গোটিতে ১৩ জন নাবিক ছিলেন। ১১ জন তীরে উঠলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুজন হলেন বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোংলা বন্দর থেকে সারবোঝাই এমভি থ্রি লাইট-১ নামে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল। পথে রূপসা নদীর উপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা দিয়ে সেটি ডুবে যায়। কার্গোর ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে তীরে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।

/এমএএ/
সম্পর্কিত
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
এবার সাড়ে ৫ কোটি টাকার সেতুতে রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক