জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতনিধি
০৭ এপ্রিল ২০২৪, ১৭:২১আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:২১

রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত মৃত বৃদ্ধার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রবিবার সকালে রাজবাড়ীর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
যাকাতভিত্তিক অর্থনীতি: দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা
নারীর অলংকারের জাকাতের কথা যেন ভুলে না যাই
স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন, দ্বিগুণ খরচ বাড়লো জাকাতে
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ