‘প্রতি মাসে ৪০ লাখ টাকার গ্যাস চুরি করে চালাচ্ছিলেন চুনের কারখানা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ২০:৩৬আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে অবৈধ একটি চুনের কারখানায় অভিযান চালিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ কারখানাটির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন ও চুন উৎপাদনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান সম্পর্কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহ আলম ও  ব্যবস্থাপক সংস্থাপন শাখা (কুমিল্লা) আশরাফুল হক মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অবৈধভাবে বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের বিতরণ বিভাগের লাইন থেকে গ্যাস চুরি করে কারখানাটি পরিচালনা করে আসছিল একটি চক্র। তারা গ্যাসের মাধ্যমে প্রেসার তৈরি করে চুনাপাথর পুড়িয়ে চুন উৎপাদন করছিল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রমটি চালিয়ে আসছিল তারা। এতে প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকার গ্যাস চুরি করছিল ওই চুন কারখানার মালিক। ফলে আবাসিক বিতরণ লাইনের গ্যাসের চাপ অনেকটাই কমে যায়। এতে গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।’

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা আরও বলেন, ‘আমরা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, অবৈধ চুনের কারখানাটি পরিচালনা করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোড়াইল এলাকার মোশারফ মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া। আমরা তার বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সহায়তায় কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হবে।’ এভাবে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২০ হাজার আবাসিক গ্রাহক এবং ১৫০টি বাণিজ্যিক গ্রাহকের সংযোগ রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের