চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

চট্টগ্রামে ২০ বছর আগে তিন ভাইবোনকে হত্যার ঘটনায় মামলায় দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলো– নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকার আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৭০) ও ইউসুফ ওরফে বাইট্টা ইউসুফ (৭০)। আদালত দুই আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ মামলায় অপর দুই আসামি শিবির ক্যাডার গিট্টু নাসির ও ফয়েজ উল্লাহ ক্রসফায়ারে নিহত হওয়ায় এ মামলা থেকে তাদের আগেই অব্যাহতি দিয়েছেন আদালত। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামুলে তাদের কারাগারে পাঠানো হয়।’

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২৯ জুন নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন দক্ষিণ পাহাড়তলীর বালুচরা এলাকায় ৩৬ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার শিকার হন তিন ভাইবোন সাইফুল, আলমগীর ও মনোয়ারা বেগম।

নিহতদের সঙ্গে আসামি ইউসুফ ও কাশেমের বিরোধ ছিল। ঘটনার দিন ২০০৪ সালের ২৯ জুন সাইফুলের বাড়িতে আসামিরা অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। আসামিদের দেখে মনোয়ারা বেগম চিৎকার দিলে তাকে প্রথমে গুলি করে ফয়েজ উল্লাহ। এতে মনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। বোনের চিৎকার শুনে আলমগীর ঘর থেকে বের হলে আসামি ইউসুফ ফয়েজকে গুলি করার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে আলমগীরকে গুলি করে ফয়েজ। আলমগীর পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পর সাইফুল ঘর থেকে বের হলে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার শিল্পী বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামি ইউসুফ ও কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০১৭ সালের ৫ জুলাই বিচার শুরুর আদেশ দেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী