ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় এসে আসামির আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৪:৩৭আপডেট : ০৮ মে ২০২৫, ১৪:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা মামলার এক আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে সে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী মো. ইমন মিয়া (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএন্ডটি কলোনি এলাকার আকবর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ‘ইমন একটি হত্যা মামলার আসামি। গত এপ্রিল মাসের ২০ তারিখ টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনার পর সে পালিয়ে যায়। পরে ২০ এপ্রিলের পর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।’

তিনি আরো জানান, ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করে ইমন। পরে কসবা থানা পুলিশ টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে ঘটনার সত্যতা পায়। এ সময় সে (ইমন) হতাশাগ্রস্ত ছিল। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত