নিখোঁজের পরদিন গর্তে মিললো দুই শিশুর মরদেহ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৮:৪২আপডেট : ১২ মে ২০২৪, ২০:১৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর একটি খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। রবিবার (১২ মে) দুপুরে এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ছোট গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সম্পর্কে তারা খালাতো ভাই।

মৃত দুজন হলো- শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) এবং তার খালাতো ভাই ইয়াসিন (৫)।

জালালপুর গ্রামের বাসিন্দা আলহাজ আলী বলেন, ‘যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ চলছে। দুপুরে নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকার ছোট গর্তে ওই দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।’

মৃত আবু বক্কারের বাবা রুবেল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি, আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিন জন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামাশ্বশুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার সকালে শিশু দুটি নদীর পাড়ে বালির মধ্যে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারণা ছিল, তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করি। রবিবার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয়, ছেলেকে খুঁজে পাওয়া গেছে, তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখি নদীর পাড়ে ব্লকের ভেতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।’

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছোট একটি গর্তের পানি থেকে শিশুদের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনা। চলাফেরার সময় পড়ে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। তারপরও বিষয়টির তদন্ত চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী