ময়মনসিংহ বোর্ডে জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৯:২৩আপডেট : ১২ মে ২০২৪, ১৯:২৩

গতবারের চেয়ে এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফলাফলে জিপিএ-ফাইভে এগিয়ে রয়েছে মেয়েরা। শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে ৩৫ হাজার ৭৭৬ জন জিপিএ ফাইভ পেয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১৯ হাজার ৬০২ জন এবং ছেলে ১৬ হাজার ১৭৪ জন।

এবার মানুষের শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ১৯ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে পাস করেছে এক লাখ এক হাজার ৩৫৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য মতে, জামালপুর জেলার ৩২২টি প্রতিষ্ঠান থেকে ২৯ হাজার ১১৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৪০ জন; পাসের হার ৮৯.০৯ শতাংশ। ময়মনসিংহ জেলায় ৫৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২ হাজার ৩৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪৪ হাজার ১৬০ জন; পাসের হার ৮৪.৩৭ শতাংশ। শেরপুর জেলায় ১৬৪টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৯১২ জন। পাসের হার ৮৩.২২ শতাংশ। নেত্রকোনা জেলার ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৪৬ জন। পাসের হার ৮২.৩৯ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কিরিট কুমার জানান, গেলোবারের মতো এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেকাংশেই এগিয়ে আছে ছেলেদের চেয়ে। আগামীতে ফলাফল আরও ভালো হবে- এমনটাই প্রত্যাশা সবার।

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম