মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২২ মে ২০২৪, ২১:১৬ আপডেট : ২২ মে ২০২৪, ২১:১৬

শেরপুরের নকলা উপজেলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে ছিটকে পড়ে মুন্নী নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাউসা কবুতমারী ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আহত হয় শিশুটি এবং রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানান নকলা থানার ওসি আব্দুল কাদের।

মৃত শিশু মুন্নী উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মোহাম্মদ মিস্টারের মেয়ে।

ওসি জানান, সকালে ওই নারী তার মেয়ে মুন্নীকে সঙ্গে নিয়ে বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে সাড়ে ১০টার দিকে মেয়েকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে কবুতরমারি মিলন বাজার পুরনো মসজিদের কাছে মুন্নী ইজিবাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে; পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি। বিকালে মুন্নীর জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার