চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ৫০ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২৪, ২২:১৬আপডেট : ২৩ মে ২০২৪, ২২:১৬

সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই হওয়া এবং হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। 

বুধবার (২২ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিয়াউর রহমান।

এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মিডিয়া সেলের কর্মকর্তা এবং ৫০টি মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ফোন হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছে সাইবার ক্রাইম মনিটরিং সেল। এরই ধারাবাহিকতায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ জন্য মোবাইলের মালিকদের সঙ্গে আমরাও আনন্দিত।

পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, ‘সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল উদ্ধার করেছি। এগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।’

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী