ব্রাহ্মণবাড়িয়ায় দোকান থেকে ২২ লাখ টাকার মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ২৩:০৯আপডেট : ১৪ জুন ২০২৫, ২৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পিয়াস টেলিকম নামে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (১৪ জুন) ভোরে নাসিরনগর থানা রোডের রেজা ম্যানসন মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক শুভ রঞ্জন দাস নাসিরনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগে শুভ রঞ্জন দাস উল্লেখ করেন, গত শুক্রবার রাত ১০টার দিকে থানা রোডের রেজা ম্যানসন মার্কেটের পিয়াস টেলিকম মোবাইল ফোনের দোকান বন্ধ করে কর্মচারী অর্পণ চন্দ্র দাসসহ বাসায় চলে যান। শনিবার দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানান যে, তাদের দোকানের শাটার ও গেটের তালা কাটা এবং চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন, শাটার খোলা ও গেটে নতুন একটি তালা দেওয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫৬টি অ্যান্ড্রয়েড মোবাইল যার মূল্য প্রায় ২২ লাখ টাকা ও ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে শুভ রঞ্জন দাস বলেন, ‘এত বড় চুরি, যা আমাকে নিঃস্ব করে দিয়েছে। চুরি হওয়ার পর একাধিকবার থানায় অবগত করার পরও দুপুর পর্যন্ত পুলিশ আসেনি। যা খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শনিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চোরেরা দোকানের শাটার ও কেচি গেটের চারটি তালা কেটে ভেতরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘দোকানে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের