পীরগঞ্জে সকাল থেকে কেন্দ্রে ভোটার কম

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১৩:৪২ আপডেট : ২৯ মে ২০২৪, ১৩:৪২

তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ভোটার উপস্থিতি খুব দেখা গেছে৷

উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এ উপজেলায় একটি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৮ হাজার ৭৪ এবং নারী এক লাখ ১৭ হাজার ৮৭ জন। আর ভোটকেন্দ্র ৭৬টি।

চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বুধবার (২৯ মে) সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রের বাইরে ছুটোছুটি করতে দেখা গেছে। এ বিষয়ে বেশ কয়েকজন পোলিং এজেন্টের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, সকাল ৭টার পর কেন্দ্রে উপস্থিত হলেও প্রিসাইডিং অফিসার তাদের দায়িত্ব বুঝিয়ে দেননি। তাই পোলিং এজেন্টদের অনেকেই তালিকায় নাম খুঁজেছেন। ফলে সময় পেরিয়েছে।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পুলিং চন্দ্র বলছেন ভিন্ন কথা। তিনি জানান, পোলিং এজেন্টদের আগেই অবহিত করা হয়েছে। তার পরেও তারা সঠিক সময়ে ভোটকেন্দ্রে আসেননি। তবে কেন্দ্রে ভোটার তেমন উপস্থিত নেই, তাই সমস্যা হবে না।

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পুরুষ ভোটার ৩ হাজার ৫১৩ জন ও নারী ভোটার ৩ হাজার ৫৪২ জন।

আর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপজেলায় নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ।

 

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম