টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ একজন আটক

বাগেরহাট প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৬:৫৪ আপডেট : ০৬ জুন ২০২৪, ১৬:৫৪

বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৩০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার চুন খোলা গ্রামের একটি বাড়ি থেকে বিক্রয় নিষিদ্ধ এই ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ডিলার সাবরাজ শিকদার ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির তেল উত্তোলন করে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আশিকুর রহমানের বাড়িতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কার্টনে ৫৪০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এ ঘটনায় আরও কারা জড়িত আছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক