ভুটানের লিগে অভিষেকেই কৃষ্ণার জোড়া গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৫, ১৭:৫৪আপডেট : ১২ মে ২০২৫, ১৮:২৮

ভুটানের নারী ফুটবল লিগে অভিষেক ম্যাচেই জোড়া গোল পেয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। সোমবার কৃষ্ণার ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৭ গেলেফু অ্যাকাডেমিকে। 

পায়ের চোট কাটিয়ে গত বছর নারী সাফ দলে ফিরলেও কৃষ্ণার মাঠে নামা হয়নি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের অন্যতম কৃষ্ণা। যে কারণে সংযুক্ত আরব আমিরাতেও তার প্রীতি ম্যাচে খেলা হয়নি। সোমবার ভুটানের লিগে শুরু থেকেই একাদশে থেকে কৃষ্ণা ৬৩ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে উল্লাসে মেতে ওঠেন। তিনি দ্বিতীয় গোলটি করেছেন ম্যাচের ৭৮ মিনিটে। আলতো ছোঁয়ায় বল জড়িয়ে দেন জালে।

প্রথম ম্যাচে জোড়া গোল করতে পেরে উচ্ছ্বসিত কৃষ্ণা বলেছেন, ‘আসলে অনেক দিন পর খেলতে নেমেছি। যে কারণে মিসগুলো হয়েছে। পরের ম্যাচগুলো আরও ভালো খেলার চেষ্টা থাকবে। আসলেই আজ বেশি মিস করেছি। তবে গোল পেয়েছি এতেই খুশি। আত্মবিশ্বাস আরও বেড়েছে।’ 

সব মিলিয়ে বাংলাদেশের ১০ নারী ফুটবলার ভুটানে লিগ খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে কৃষ্ণার সঙ্গে একই দলে খেলছেন বাংলাদেশের অন্য দুই ফুটবলার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। কৃষ্ণাদের পরের ম্যাচে ৭ জুন প্রতিপক্ষ উগেন অ্যাকাডেমি ফুটবল ক্লাব।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি