জামালপুরে হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৬:৫৮আপডেট : ০৯ জুন ২০২৪, ১৭:১৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে (২০) শ্বাসরোধ করে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন৷

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– সরিষাবাড়ী উপজেলার ঝালুপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মনির হোসেন, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে রুবেল মিয়া, আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সোহাগ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহাগ ও জাকির জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম আক্কাস জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ী উপজেলায় ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন রুবেল মিয়া ও মনির হোসেনকে গ্রেফতার করে। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান