বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো প্রবাসীর

ফেনী প্রতিনিধি
১০ জুন ২০২৪, ১০:০০আপডেট : ১০ জুন ২০২৪, ১০:০০

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান নামে দুবাই প্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া বায়তুল আমান জামে মসজিদে ঘটনাটি ঘটে।

সাইদুর রহমান ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

মৃতের খালাতো ভাই মিজানুর রহমান বলেন, ‘দুপুরে প্রচণ্ড বজ্রবৃষ্টি হচ্ছিল। তাই জোহরের নামাজের আজান দেওয়ার জন্য ইমাম-মুয়াজ্জিন মসজিদে যেতে পারেননি। ওই সময় সাইদুর রহমান বৃষ্টি উপেক্ষা করে মসজিদে আজান দিতে যান। আজান দেওয়া অবস্থায় বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদে লুটিয়ে পড়েন। মসজিদে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়। বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ফেনীর একটি হাসপাতালে মারা যান।’

তিনি আরও জানান, সাইদুর দীর্ঘদিন আরব আমিরাতের দুবাই প্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। আগামী সপ্তাহে তার প্রবাসে ফেরত যাওয়ার কথা ছিল।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বলেন, ‘আমি সন্ধ্যায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাটি অনুসন্ধান করতে পুলিশ পাঠিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি