সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪৭ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৮:০৯ আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৮:০৯

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪৭ ঘণ্টা পর দেশে ফেরত এসেছে। শনিবার (৬ জুলাই) রাতে উপজেলার নাগরভিটা সীমান্তের শূন্যরেখায় ভারতের গোয়ালপুকুর থানা পুলিশ বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

নিহতের নাম রাজু মিয়া (২০)। তিনি উপজেলার মোড়ল হাট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত রাজুর মরদেহ বিএসএফ দুই দেশের পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এর পরপরই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহমদ বলেন, ‘এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে শনিবার দুপুরে। বৈঠকে বিজিবি বিএসএফের কাছে এ হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। সে সময় মরদেহ ফেরতের প্রশ্নে সমঝোতা হয়।’

বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তে রাজু বিএসএফের গুলিতে নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম